সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির কমিটি বিলুপ্ত, নতুন সভাপতি শাহিন মোল্লা

শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির কমিটি বিলুপ্ত, নতুন সভাপতি শাহিন মোল্লা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদর উপজেলা শিলা ইউনিয়নের হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

 

একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম গতিশীল ও প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নতুন একটি আংশিক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়েছে।

 

গত ৬ জুলাই ২০২৬ তারিখে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়। ঘোষণায় জানানো হয়, প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. শাহিন মোল্লার নাম ঘোষণা করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতি নতুন উদ্যমে কাজ শুরু করবে এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!