শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ
- প্রকাশের সময় :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
-
১৪১
বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) ঢাকা মহানগর দক্ষিণ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেত্রী রুনা গাজী, ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জিসপ নেতা আবুল কাশেম চৌধুরী ও সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।