সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শাহজাহান-রেজওয়ানা-সুমন, কোন সৈয়দের কপালে হবিগঞ্জ-৪ আসন!

শাহজাহান-রেজওয়ানা-সুমন, কোন সৈয়দের কপালে হবিগঞ্জ-৪ আসন!

ইমদাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের মাধবপুর ও চুনারঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ -৪ আসন।অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ও যোগ্য নেতৃত্ব তৈরীর কাজ করছেন।
সৈয়দ মো:শাহজাহান, সৈয়দা রেজওয়ানা হাসান ও সৈয়দ সাইদুল হক সুমন। এই ৩ সৈয়দদের নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের জল্পনা-কল্পনার যেন শেষ নেই। কেউ এলাকায় শিল্প বিপ্লব ঘটিয়ে হাজারো মানুষের কর্মসংস্থান করে জনকল্যানের কাজ করে যাচ্ছেন। কেউবা পরিবেশ নিয়ে জাতীয় পর্যায়ে কাজ করে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার আসনে আসীন হয়েছেন।কেউবা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চাঞ্চল্যকর দু:সাহসিকতা দেখিয়েছেন বসেছিলেন এমপি পদেও।

মাধবপুর উপজেলায় বিপুল ভোটে বারবার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন সৈয়দ মো শাহজাহান।তিনি কিংবা তার পরিবার থেকে সংসদীয় আসন হবিগঞ্জ -৪ প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন শোনা যায়।অনেকে এ নিয়ে ফেইসবুকে লেখালেখিও করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জনপ্রিয়তা ও নেতৃত্বে পিছিয়ে নেই। এই আসনের দলীয় কোন দল সংকট মহূর্তে কিংবা আলাপ আলোচনার মাধ্যমে তিনি বসতে পারেন ওই আসনে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার নয়।

৭ মাসের এমপি ব্যারিস্টার সুমন এখনও তরুণদের আইকন।শেষ মুহূর্তের আওয়ামীলীগ প্রেম তাকে ইংল্যান্ডে নির্বাসিত করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হলে এই আসনে প্রতিদ্বন্দিতা করতে পারেন সাবেক এই এমপি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!