সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ীতে কম্বল বিতরণ 

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ীতে কম্বল বিতরণ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলার পাচগাও বালুর মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। পাচগাও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মোল্লার সভাপতিত্বে ও পাচগাও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আলী আহমদ শেখ,উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তার লাকুরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা,পাচগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কাইউম ফকির,উপজেলা যুবদলের সদস্য সচিব বাবু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রাসেল ঢালী,বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক তারিকুল ইসলাম তানভীর মল্লিক।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!