সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
লৌহজং প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি শওকত হোসেন, সম্পাদক মানিক মিয়া

লৌহজং প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি শওকত হোসেন, সম্পাদক মানিক মিয়া

তাজুল ইসলাম রাকিব ,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. শওকত হোসেন (ইনকিলাব) সভাপতি ও মো. মানিক মিয়াকে (দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ (০৭ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলতখান কমপ্লেক্সে প্রেস ক্লাবের সভাকক্ষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ১৮ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেন আহ্বায়ক তাজুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. মানিক মিয়া। এরপর মনোনয়নপত্র গ্রহণ, জমা, প্রত্যাহার, যাচাই-বাছাই শেষে ০৭ সেপ্টেম্বর শনিবার ভোটের দিন নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু।
পুণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব (ভোরের কাগজ), সহ সম্পাদক ফৌজি হাসান খান রিকু (মুন্সীগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সাইম (খোলা কাগজ), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোশারফ হোসেন বাবু (ডেসটিনি), কার্য-নির্বাহী সদস্য মিজানুর রহমান ঝিলু (সভ্যতার আলো), আবু নাসের খান লিমন (যায়যায়দিন), ওয়াসিম ফারুক (সংবাদ দিগন্ত)৷
গত ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির ২ মাসের মধ্যে সাধারণ সভা ডেকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাসের মধ্যে কমিটি গঠন করা হলো।#
Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!