সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
লৌহজংয়ে ভোক্তা অধিকার অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা

লৌহজংয়ে ভোক্তা অধিকার অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা

লৌহজং প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বাজার ও নাগেরহাট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠান এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহারের দায়ে একটি আইসক্রিম কারখানাকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কনকসার বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয়ে মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না রাখার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হাসান এবং লৌহজং থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!