সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
লৌহজংয়ে বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লৌহজংয়ে বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে লৌহজং থানাধীন হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় ডাচ ডেইরি ফার্মের সামনের ফাঁকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) প্রবীর সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— সজল হাওলাদার (২৮), মো. মোশাররফ মোল্লা (৩৮) এবং মো. মাহমুদউল্লাহ ওরফে সান (৩০)। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে লৌহজং থানা পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ মাদক ও অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!