সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
লৌহজংয়ে ডিবি পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

লৌহজংয়ে ডিবি পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে লৌহজং থানার পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালান। এ সময় কুব্বত আলীর বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে আল-আমিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার আল-আমিনের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঝাটুকদা এলাকায়। বর্তমানে তিনি লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য প্রদানের জন্য জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর:

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!