সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
লোহাগাড়া উপজেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

লোহাগাড়া উপজেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর ২৪ (চব্বিশ) সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

 

সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ মনির এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম গত ১৭ জুলাই ২০২৬ তারিখে এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন স্বাক্ষর করেন।

নবগঠিত এই কমিটিতে লোহাগাড়া সদরের মো. জাকিফুল হুদাকে ‘আহ্বায়ক’ এবং বড়হাতিয়ার আহম্মদ মোস্তফা আজ নবীকে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ মনোনীত করা হয়েছে।

 

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— রাইহান উদ্দীন মুন্না (কলাউজান), মো. আমান (আধুনগর), আবুল কালাম (আমিরাবাদ), মো. আইয়ুব (আমিরাবাদ), হোসেন মো. এরশাদ (পদুয়া), মো. আল হাসান (বড়হাতিয়া) এবং তানভীরুল ইসলাম তামিম (চুনতি)।

 

কমিটির ‘সদস্য সচিব’ হিসেবে দায়িত্ব পেয়েছেন পুটিবিলার শহিদুল ইসলাম।

 

কমিটির সম্মানিত সদস্যরা হলেন— সিফাত (চুনতি), সাজ্জাদ হোসাইন মিনি (কলাউজান), হাফেজ আহমদ (পুটিবিলা), সাজ্জাদ হোসেন (পুটিবিলা), মো. মিনহাজ (পুটিবিলা), নুরুল ইসলাম (পুটিবিলা), শাহ আলম (আমিরাবাদ), মো. হেলাল উদ্দীন (আমিরাবাদ), মো. ইউছুপ (আমিরাবাদ), মো. রুবেল (আমিরাবাদ), মিনহাজ (চুনতি), মিন্টু কান্তি নাথ (বড়হাতিয়া), রনব চৌধুরী (বড়হাতিয়া) এবং উজ্জ্বল নাথ।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সমাজসেবা, উন্নয়ন ও জাতীয়তাবাদের আদর্শ সমুন্নত রেখে লোহাগাড়া উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!