স্টাফ রিপোর্টারঃ ইবাদুল রানা
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমীনের উদ্যোগ সাড়াদেশ ব্যাপী মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করছে সংগঠনটি, তারই ধারাবাহিকতায়,
লুণ্ঠিত অর্থ উদ্ধার ও বিশেষ আইন প্রণয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি করেন “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ”
সাড়া দেশের ন্যায় বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলার সালথা উপজেলার কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মোসা: আসমা আক্তার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আসমা আক্তার বলেন- অবৈধভাবে দেশের টাকা পাচার করা হয়েছে। আমাদের দাবি দেশের টাকা দেশে ফেরত চাই এবং বেকার মুক্ত বাংলাদেশ চাই আমারা মানববন্ধন কর্মসূচি পালন করছি আমাদের লক্ষ আদায়ে আমার ঐক্যবদ্ধ মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে, অসহায় দারিদ্র্য মানুষের মাঝে বিনা সুদে পুঁজি দেওয়া হোক যাতে গরীব অসহায় মানুষ গুলোর জীবনযাত্রার মান উন্নত হয় এবং সচ্ছলতা ফিরে আসে।
এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন প্রায় দুইশত অহিংস সাধারণ মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে আরও অংশ গ্রহন করেন
যতনন্দী ইউনিয়ন আহবায়ক সালেহা বেগম, গট্রী ইউনিয়ন আহবায়ক মাহমুদা আক্তারসহ উপজেলা কমিটির অনন্য সদস্যবৃন্দ প্রমূখ।
অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা দূর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সাড়া দেশের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। মফস্বল পর্যায়ে জেলা উপজেলার আহ্বায়ক ও সদস্যবৃন্দরা আগামী ২৫ নভেম্বর সোমবার সকাল ৮ টায় সাড়া দেশের অহিংসরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে অহিংসদের আহবান জানান ফরিদপুর জেলা আহবায়ক।