সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
লাকসামের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের সংকট, ২ জনের মৃত্যু 

লাকসামের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের সংকট, ২ জনের মৃত্যু 

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার লাকসামে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সরকারি হিসাবে উপজেলার ১ লাখ ৪০ হাজার মানুষ এখানও পানিবন্দী।
৮৩টি আশ্রয়কেন্দ্রে ১৪ হাজার বন্যার্ত আশ্রয় নিয়েছে। তবে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের বাসায় আশ্রয় নেওয়া মোট বন্যার্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। 

প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের সংকট
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের সংকট রয়েছে। বিশেষ করে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের আশ-পাশ এলাকায় আশ্রয়কেন্দ্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে পর্যাপ্ত ত্রাণকার্য চালু রয়েছে।

তবে রাস্তাঘাট ডুবে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণসামগ্রী পৌঁছাতে না পারায় দুর্ভোগের মধ্যে রয়েছে বানভাসিরা। উপজেলা প্রশাসনের পক্ষে আশ্রয়কেন্দ্র গুলোতে ত্রাণ কার্য অব্যাহত রয়েছে।

দুই জনের মৃত্যু
এদিকে পানি সরবরাহ করতে গিয়ে কাদ্রা গ্রামের খালেদ মাহমুদ শিহাব (২০) নামের এক মাদ্রাসাছাত্র মারা যায়। সোমবার (২৬ আগস্ট) সকালে আউশপাড়া আশ্রয়কেন্দ্রে মাকসুদা বেগম (৫৫) নামের আরেক মহিলার মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার কান্দিরপাড় গ্রামের কামোড্ডা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন ভোরে বুক ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। পুরো এলাকা জুড়ে বন্যায় প্লাবিত হওয়ায় ৪-৫ কিমি দূরে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!