সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
রাজারহাটে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিহত 

রাজারহাটে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিহত 

 

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: তারিখ:১২-০৯-২০২৪ইং।কুড়িগ্রামের রাজারহাটে দোলার খালে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দিনমজুর রফিকুল ইসলাম(৪৩)।গতকাল বুধবার দুপুরে কয়েকজনসহ বড়শি দিয়ে মাছ শিকার করতে যায় সিংগারডাবড়ীহাট দোলার (নাঠুয়ামহল) খালে। দিন গড়িয়ে রাত পেড়িয়ে সকালেও বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন পরিচিতদের কাছে সন্ধান চালায়।কোথায়ও সন্ধান না পেয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়ঘটিকায় পরিবার ও এলাকাবাসীরা খুজতে যায় মাছ শিকারের দোলার খালে।খোঁজাখুঁজির এক পর্যায়ে রফিকুল ইসলামের মরদেহ মিলে টিটু বকশির খালে।নিহত রফিকুল ইসলাম উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের মৃত অকিমউদ্দিনের পুত্র।রফিকুল ইসলামের অকালমৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম।মৃত্যুকালে দু বৌ ও তিন সন্তান পৃথিবীতে রেখে যান।
খবর পেয়ে রাজারহাট থানা এসআই নিরঞ্জন চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে, এ সংক্রান্ত একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।#(ছবি সংযুক্ত)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!