সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় নিহত-১,আহত-১

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় নিহত-১,আহত-১

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় নিহত-১,আহত-১ রিপোর্টার,রাজবাড়ীর

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় এক নারী নিহত ও মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত নুরজাহান আক্তার নূরী (১৮) বগুড়া জেলা, শাহজাহানপুর, খাদেম বাড়ি গ্রামের বারিক এর মেয়ে। ও আহত মোটরসাইকেল চালক মো. রুহুল, রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মো. হানিফ এর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো ব- ১১-৪৮ ৮৬ পরিবহনটি ।

রহমান মাতুব্বর পাড়া, পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়া ২ নং জামে মসজিদ ও ঈদগাহ্ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পৌঁছালে গোয়ালন্দ হইতে গোয়ালন্দ মোড়ের দিকে যাওয়ার পথিমধ্যে রাজবাড়ী ল-১১-৫৬০১ একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই আরোহী নুরজাহান আক্তার নূরী (১৮) নিহত হয়। এবং মোটরসাইকেল চালক মো. রুহুল (২০) স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত নারীর হলো নুরজাহান আক্তার নূরী (১৮) বগুড়া জেলা, শাহজাহানপুর, খাদেম বাড়ি গ্রামের বারিক এর মেয়ে। গুরুতর আহত মোটরসাইকেল চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন৷ 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!