সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
রাজগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন আলহাজ মোহাম্মদ মুছা

রাজগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন আলহাজ মোহাম্মদ মুছা

 

উত্তম চক্রবর্তী,মণিরামপুর :

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একতা বন্ধন ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে রাজগঞ্জ হাইস্কুল মাঠে রাজগঞ্জ একতা ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন- সাবেক চেয়ারম্যান এড. আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাওনেজ ইমরান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আইয়ুব হোসেন, একতা বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা মতিয়ার রহমান, চালুয়াহাটি ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাদ্দাম হোসেন, যুবদল নেতা হুমায়ন কবির প্রমুখ৷ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে চৌগাছা ফুটবল একাদশ বনাম সুতিঘাটা ফুটবল একাদশ মুখোমুখি হয়। এ খেলায় ৪-১ সুতিঘাটা ফুটবল একাদশকে পরাজিত করে চৌগাছা ফুটবল একাদশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!