সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা

রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পুলিশের মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী রথযাত্রা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) সকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এতে জেলার বিভিন্ন এলাকার রথযাত্রা সংশ্লিষ্ট প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় পুলিশ সুপার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। তিনি জানান, রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ রথযাত্রার শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সম্মিলিত সহযোগিতাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। রথযাত্রা উৎসব যাতে আনন্দঘন, নিরাপদ ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে উদযাপিত হয়, সে লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!