সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মোটরসাইকেলে করে মাদক বহন কালে চার মাদক ব্যবসায়ী আটক

মোটরসাইকেলে করে মাদক বহন কালে চার মাদক ব্যবসায়ী আটক

মোটরসাইকেলে করে মাদক বহন কালে আনুমানিক আট লক্ষাধিক টাকা মূল্য মানের ২৭৭ বোতল ফেনসিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাদকদ্রব্যের চালান নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গতকাল ২৪/০৯/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১১:২০ ঘটিকায় ০২টি মোটরসাইকেল উল্লেখিত র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামিয়ে মোটরসাইকেলে থাকা ০৪জন আরোহিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে একপর্যায় তারা তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে। অতঃপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুটি তল্লাশি করে এবং মোটরসাইকেলের পাশে ঝুলানো আরোহিদের দেখানো ও বের করে দেওয়া ০২টি ব্যাগের ভিতর হতে আনুমানিক ৮,৩১,০০০/- (আট লক্ষ একত্রিশ হাজার) টাকা মূল্যমানের ২৭৭ (দুইশত সাতাত্তর) বোতল ফেনসিডিলসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জালাল উদ্দিন @ জালাল (২৬), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-জয়রামপুর থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ জীবন ইসলাম সাজ্জাদ (৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, মাতা- সাজেদা বেগম, সাং-পূর্ব বুরদিয়া ০৫ নং ওয়ার্ড, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ মিন্টু মোল্লা (৩৫), পিতা-মৃত আশরাফ মোল্লা, সাং-শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ও ৪। মোঃ আনিসুজ্জামান তুহিন (৩৬), পিতা-মৃত শাহাজাহান বিশ^াস, সাং-বান্তপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!