সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মেঘনার আতঙ্ক লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেফতার।

মেঘনার আতঙ্ক লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেফতার।

গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধি :

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আলোচিত লালু বাহিনীর সেকেন্ড কমান্ড ডাকাতি,ছিনতাই, অস্ত্র মামলা সহ ১০ মামলার আসামি মোঃসৈকত হোসেন(২৮) কে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

জানা যায়,বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টেংগারচর ইউনিয়নের বড়ুইকান্দি ভাটেরচর এলাকার নতুন রাস্তার শফিকের মোটরসাইকেল গ্যারেজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ মামলার আসামি তরিকুল রহমান সৈকত(২৮) গ্রেফতার করা হয়।

এ অভিযানে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ এর নির্দেশে নেতৃত্ব দিয়েছে এসআই বিজন বাড়ৈ,এসআই রুবেল সিকদার,এসআই রকিব,এএসআই শাহাদাত সহ সঙ্গী ফোর্স।

লালু বাহিনী প্রতিনিয়ত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহ মেঘনা নদীতে চালাচ্ছে নানা তান্ডব।নদীপথে চাঁদা,বালু বিক্রি,ডাকাতি সহ নদী এবং স্থলে চলে কিছুদিন পরপর আধিপত্য বিস্তারে গুলাগুলি,মারা,মারি,অগ্নি সংযোগের মতো ঘটনা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ।তিনি জানায়,লালু বাহিনীর বিরুদ্ধে মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটা,নদী এবং স্থল পথে ডাকাতি,চাঁদাবাজি,ছিনতাই এর মতো একাধিক অভিযোগ সহ মামলা করেছে।সৈকতের বিরোধে ১০ মামলা থাকলেও ৪ টি থানা রয়েছে বাকি গুলো কোর্টে বিচারাধীন।তিনি আরো জানায় সৈকত এর নিকট অস্ত্র রয়েছে বলে জানান। তারা অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!