সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল হামলা

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল হামলা

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের এক সমর্থকের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ শে ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় কামরুজ্জামান রতনের সমর্থক মো. জাকির জমাদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, স্থানীয় বিএনপি নেতা জাকির জমাদারের বাড়িতে রাত সাড়ে ১১টার দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জাকির জমাদারের বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের পক্ষে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে এই ককটেল হামলা চালিয়েছে।

জাকির জমাদার জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা বেপারী বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি নেতাকর্মীরাও। আর বিএনপি নেতা দাবী করা জাকির জমাদারের দলের কোনো পদে নেই।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!