সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জ  প্রতিনিধি:

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য মমিন আলীর আমর্থসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে দলীয় উচ্চ পর্যায়ের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে যারা মাঠে-মানুষে কাজ করছেন, তাদের উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কর্মীরা হতাশ হবে। দলীয় ঐক্য রক্ষায় যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা চলে হয়ে যান।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!