সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জ সিরাজদিখানে পৃথক ঘটনায় নারী আত্মহত্যা বিদ্যুৎস্পৃষ্ট যুবক মৃত্যু

মুন্সীগঞ্জ সিরাজদিখানে পৃথক ঘটনায় নারী আত্মহত্যা বিদ্যুৎস্পৃষ্ট যুবক মৃত্যু

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি –

মুন্সীগঞ্জ সিরাজদিখানের মালখানগর এলাকায় গীতা রানী দে (৪৮) নামে এক নারী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

এছাড়া উপজেলার লতব্দী এলাকায় মো. রোমান দেওয়ান (২৭) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার মালখনগর ইউনিয়নের আর মহল গ্রামের মৃত মন্টু চন্দ্র দের স্ত্রী গীতা রানী নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আতহত্যা করেন।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.মোক্তার হোসেন জানান, আতহত্যার বিষয়টি সঠিক তবে নিহত গীতা রানী ভারসাম্যহীন একজন মানুষ ছিল।

পরিবার কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

এদিকে একই দিন সকাল ১০ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের দেওয়ান বাড়ী জামে মসজিদের ছাদে জমে থাকা বৃষ্টির পানি পরিস্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পুষ্টে যুবক মো. রোমান দেওয়ান মারা যায়।

নিহত রোমান দেওয়ান লতব্দী গ্রামের সেন্টু দেওয়ানের পুত্র। ওসি তদন্ত মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!