সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস উদ্বোধন

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস উদ্বোধন

 

মোঃজসিম শেখ

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় খালইস্ট বটতলাস্থ এলাকায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস শুভ উদ্বোধন করা হয়।
অফিসের শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান খান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সালমান হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারভোগ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম ঢালী, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ রহমত উল্লাহ, সম্মানিত সদস্য আব্দুস সালাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ হাসান খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সদস্য মোহাম্মদ শামীম, মোহাম্মদ, মোহাম্মদ রুবেল বেপারী, নাসিমা সুলতানা রিতা, মোহাম্মদ সুমন, রুপা বেগম, লাইজু আক্তার, সালমান হাসান,কাদির খান,মানিক শেখ,মাসুম হাসান অাফিফ,মাসুদ রানা,আব্দুল মালেকসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সাংবাদিক ইউনিয়ন ভোগ বিলাসিতার জায়গা নয়। এটি অধিকার আদায়ের সংগঠন। পেশাগত দায়িত্ব পালনে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় কিংবা হামলা ও মামলার ষড়যন্ত্রের শিকার হয় তাহলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে সচেতন হতে হবে। পত্রিকার বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে হবে।
আলোচনা শেষে ফিতা কেটে মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস শুভ উদ্বোধন করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!