সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ সদরে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ: ক্লাব ঐক্য মুন্সীগঞ্জ ১-০ গোলে বিজয়ী

মুন্সীগঞ্জ সদরে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ: ক্লাব ঐক্য মুন্সীগঞ্জ ১-০ গোলে বিজয়ী

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ক্রীড়ার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঈদুল আযহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ ই জুন সকাল সাড়ে নয়টায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে উপজেলা প্রশাসন স্পোর্টস একাডেমি আয়োজনে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে অংশ নেয় সদর উপজেলা প্রশাসন ও ক্লাব ঐক্য মুন্সীগঞ্জ।

টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় শেষ পর্যন্ত ১-০ গোলে ক্লাব ঐক্য মুন্সীগঞ্জ বিজয়ী হয়। খেলায় খেলোয়াড়দের পারস্পরিক ক্রীড়া-আত্মা, নৈপুণ্য ও উদ্যম বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ এনামুল হক সহ আরো অনেকে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ আগামীতে আরও বেগবান হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মুন্সীগঞ্জ সদরে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও ক্রীড়ার সাথে সম্পৃক্ত রাখতে ‘উপজেলা প্রশাসন স্পোর্টস একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ, ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে চলছে।

এ বারের প্রীতি ম্যাচের মাধ্যমে উপজেলার সব স্পোর্টিং ক্লাবের অংশগ্রহণে একটি আনন্দঘন ও একতাবদ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!