সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

২৬ শে মে(সোমবার) বিকাল ৪.০০ ঘটিকায় মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলাধীন শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে ৭,৫০০ টাকা করে বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীনগর মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার ( ভূমি) গোলাম রাব্বানী সোহেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ।

প্রসঙ্গত:গত ১৬ মে ২০২৫ইং তারিখ মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলাধীন শ্রীনগর বাজারের শতাধিক দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো তাৎক্ষণিক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। পরবর্তীতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা নির্ধারণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!