মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি শহীদুল্লাহ আর নেই। বুধবার দিন সকাল ১০ দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার হদরোগ ইনস্টিটিউশনে মারা যান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ ২০ থেকে ২৫ বছর পর্যন্ত শহর জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এক ছেলে শহরের মাঠপাড়া জামে মসজিদে ইমামতি করেন। তার আদি বাড়ি চুয়াডাঙ্গাতে। খুলনা শহরে তার বাড়ি রয়েছে।
বুধবার দিন মাগরিব নামাজের পর রিকাবীবাজার মাদ্রাসা চত্বরে জানাযা শেষে তাকে পশ্চিমপাড়া জামে মসজিদ গোরস্থানে এলাকায় দাফন করা কর হয়েছে জানাযায় বিপুল সংখ্যক ওলামায়ক্রম ও মুসিল্লিরা অংশ গ্রহন করে । তার মৃত্যুতে মুন্সীগঞ্জ সদর উপজেলার সকল মতের মুছিল্লিদের মধ্য শোকের ছায়া নেমে এসেছে।