সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন 

হওয়ায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার, অধিকার এর পরিচালক নাসিরউদ্দিন এলান।

মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি।

উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সহ-সভাপতি মো গোলজার হোসেনসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, বছরের শুরুতে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জেলা পর্যায়ে শুরু হয়। এতে ব্যাডমিন্টন খেলায় (একক) জেলা, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন ( কে কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য। 

এতে জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়ে কাজী প্রাচুর্য। গত ২২ ফেব্রুয়ারী থেকে ৩ দিনব্যাপী চট্টগ্রামে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। ৪টি খেলায় অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়ে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য। 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!