সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ প্রধান ডাকঘর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উধাও

মুন্সীগঞ্জ প্রধান ডাকঘর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উধাও

আতিকুর রহমান টিপু,মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ শহরস্থ প্রধান ডাকঘরে গ্রাহকের এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে দুই প্রতারক। গ্রাহকের একাউন্টে ওই টাকা জমার আগেই তা নিয়ো উধাও হয়ে যায় তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরস্থ প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, বেলা ১১টার দিকে ডাকঘরের কর্মচারী তোফাজ্জল হোসেন রানার আত্মীয় এক লাখ আশি হাজার টাকা তার একাউন্টে জমা দেয়ার জন্য শহরস্থ প্রধান ডাকঘরে আসেন এবং টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকঘরের কর্মচারী বিকাশ চন্দ্রের কাছে দিয়ে তিনি চলে যান।

এ সময় বিকাশ চন্দ্র ব্যস্ত থাকায় ওই টাকা ড্রয়ারে রেখে পাশের টেবিলে গেলে মুহুর্তেই দুই প্রতারক চক্রের একজন ওই নিয়ে দ্রুত বের হয়ে যায়, যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরায় দুই প্রতারক সদস্যকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায়। তারাই টাকা নিয়ে উধাও হয় বলে তিনি জানান। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!