সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ফুটপাত দখল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত এ অভিযানে ফুটপাত অবৈধভাবে দখল করে জনভোগান্তি সৃষ্টি করায় একটি দোকানের ম্যানেজারকে অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির দাবি জানান। জনসাধারণের অভিযোগ—ফুটপাত দখলের কারণে সড়কে চাপ বাড়ে, যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থ রক্ষায় ফুটপাত দখল, প্রতিবন্ধকতা সৃষ্টি, অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটানোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!