সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
“মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নববর্ষ উদযাপন: পান্তা-উৎসব ও বিশেষ প্রীতিভোজ”

“মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নববর্ষ উদযাপন: পান্তা-উৎসব ও বিশেষ প্রীতিভোজ”

 

আনন্দ আড্ডা আর ঐতিহ্যবাহী পান্তা উৎসব ও বিশেষ প্রীতিভোজের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা পুলিশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

আজ মঙ্গলবার সকাল থেকেই মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে শুরু হয় উৎসবের আমেজ। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর নির্দেশনায় এই আয়োজনে সকালে পান্তা উৎসবে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

পরবর্তীতে দুপুর বেলা ১৪.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ফোর্সেস মেসে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে কর্মরত অফিসার ও ফোর্সের বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি প ও পেশাগত বন্ধন সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!