সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পরামর্শ: একক ফসলে নির্ভরতা কমাতে হবে ।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পরামর্শ: একক ফসলে নির্ভরতা কমাতে হবে ।

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষকসহ বিভিন্ন স্তরের জনগণ।

এসময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত কৃষকদের পরামর্শ দেন, একক ফসলের ওপর নির্ভরতা কমিয়ে মাটির উপযুক্ততার সঙ্গে বিভিন্ন ফসল চাষ করতে। তিনি আরও বলেন, বিভিন্ন ফসলের উৎপাদনে মনোযোগী হলে কৃষি পণ্যে উপযুক্ত দাম পাওয়া সম্ভব।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!