সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ জেলা পুলিশের জুলাই মাসের কিট প্যারেড অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের জুলাই মাসের কিট প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কিট প্যারেডের আয়োজন করা হয়।

প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন উপকরণ পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।

পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, সরবরাহকৃত সামগ্রীর যথাযথ ব্যবহার ও সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপনের আহ্বান জানান। পাশাপাশি সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!