সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার অপরাধ পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া বন্ধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধের বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট সবাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে মুন্সীগঞ্জে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!