সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়ী উপজেলায় সম্পূর্ণ বিদ্যুৎ বন্ধ থাকবে আজ

মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়ী উপজেলায় সম্পূর্ণ বিদ্যুৎ বন্ধ থাকবে আজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আজ সোমবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি সম্পূর্ণ উপজেলা ও সিরাজদিখান উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

মুন্সীগঞ্জ সদরের মীরকাদিম ১৩২/৩৩ কেভি গ্রীড সুইচিং ষ্টেশনের (বাস কাপলারে) জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মুন্সী গঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জানান, আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ হতে সন্ধ্যা ৬ পর্যন্ত মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলার সম্পূর্ণ এলাকায় এবং সিরাজদিখান উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে আবহাওয়া জনিত কারণে অথবা কারিগরি প্রয়োজনে উল্লেখিত সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!