সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন আদালতের বিচারকগণ

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন আদালতের বিচারকগণ

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ 

দ্বিতীয়বারের মতো মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে পূজা অর্চনা করা হয়। 

বিকেল তিনটার দিকে সমিতির পূজা মন্ডপ পরিদর্শন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট প্রদীপ পাল, অ্যাডভোকেট সুমন বিশ্বাস, অ্যাডভোকেট দেবদাস মন্ডল দিপু ও এডভোকেট তন্ময় চক্রবর্তীর পূজাটির সার্বিক দায়িত্ব পালন করেন। পূজার সময়সূচী রোববার রাত বারোটার পর থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত। এ সময়ের মধ্যে সকল পূজা মন্ডপের পূজার্চনা সম্পন্ন করেন।

সমিতির সনাতন ধর্মের সদস্যরা এ পূজাটি গত বছর থেকে শুরু করে এবারও শান্তিপূর্ণভাবে দিনটি পালন করা হয়েছে। 

পূজা মন্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. মোঃ আলমগীর, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার শৈবাল বসাক, আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন সহ আদালতের অন্যান্য বিচারকগণ ও আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।

এ ব্যাপারে জেলা হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী বলেন, গত বছর থেকে সমিতিতে সরস্বতী পূজা শুরু করেছে। এবারও সমিতির সনাতনী সদস্যরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুব সুন্দর ভাবেই পূজাটি উদযাপন করেছ। তিনি আরো বলেন, আশা করি আগামী বছরও একই ভাবে সরস্বতী পূজার আয়োজন করা হবে। তার সাথে সাথে জেলাবাসী সকলকে বিদ্যা দেবী সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

পূজা মন্ডপের সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, এ্যাডভোকেট স্মৃতি রানী দাস। পূজারচনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!