সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষতি

মুন্সীগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষতি

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন কালী মন্দিরের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, কয়কীর্তন এলাকার সোনারঞ্জন দাসের মালিকানা জায়গার ভাড়াটিয়া আব্দুল বারেকের মুদি ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, আব্দুল লতিফের ডিমের দোকান, আমির হোসেনের হোটেল, মো. রাসেলের আমহামদুল্লিহ্ ষ্টোর, তাপস দাসের মুদির দোকান সম্পুর্ণরূপে পুড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। স্থানীয়রা বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন।

ভুক্তভোগী দোকানী আব্দুল বারেক জানান, মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এর মধ্যে তার ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে জানান তিনি। আগুনে পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগীদের।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রায় আধঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পার্শ্ববর্তী অন্যান্য দোকান ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!