সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

মুন্সীগঞ্জে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

মুন্সীগঞ্জে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক
মুন্সীগঞ্জে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) জেলার শ্রীনগর উপজেলার বালাসুর এলাকা ও কুমারভোগ পুর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

রবিবার(৪ জানুয়ারি),এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি- উত্তর) এর পুলিশ পরিদর্শক (নি.) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) কামরুল হাসান পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর বানিয়া বাড়ীতে অভিযান চালিয়ে করে মো. সাকিব খান (২২)-কে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। 

পরবর্তীতে আটককৃত আসামি মো. সাকিব খানের দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মাসেতু উত্তর থানাধীন কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র থেকে মো. কাসেম (৩৬) ও মো. জাকির মোল্লা (৩০)-কে এক কেজি ৩০০ গ্রাম গাজাসহ আটক করা হয়। মোট ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ উক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়। 

আটক মো. সাকিব খান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উওর বালাসুর এলাকার মো. আরশাদ খানের ছেলে। অপর আসামি জাকির মোল্লা পদ্মাসেতু উওর থানার কুমারভোগ এলাকার নুরুজ্জামান মোল্লার ছেলে এবং আসাসি কাসেম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুর্নবাসন এলাকার মৃত আলাবক্স হাওলাদারের ছেলে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!