মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাহীন হাওলাদার (৪৮) নামে ৯টি মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ থানাধীন ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহীন হাওলাদার ডিঙ্গাভাঙ্গা এলাকার খালেক হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্ব থেকেই ৯টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।