সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

মুন্সীগঞ্জে ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে আনুমানিক এক লক্ষ ছয় হাজার পাঁচশত টাকা মূল্যমানের ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও এক হাজার টাকা মূল্যমানের ১০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ১ জানুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আজ ১ জানুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার

 

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পোদ্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে *আনুমানিক ১,০৬,৫০০/- (এক লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যমানের ১০ (দশ) গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার* করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম

মিঠুন পোদ্দার (৩১),পিতা- মৃত মুরারী পোদ্দার, সাং- পোদ্দারপাড়া, অংকন ইসলাম (২৬), পিতা- সুরিত হোসেন, সাং- যুশুরগাঁও, উভয় থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,৬৬০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় শরীরে বহন করে মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!