সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ৩১ বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও ধানের শীষ প্রতীকে গণসংযোগ 

মুন্সীগঞ্জে ৩১ বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও ধানের শীষ প্রতীকে গণসংযোগ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক ও ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী।

৩১ দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও নারীর ক্ষমতায়নে বিএনপি যে পদক্ষেপ গ্রহণ করেছে তা তুলে ধরেন। এসময় তিনি জনসাধারণের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট তুলে দিয়ে তা সকল মানুষের কাছে পৌছে দেয়ার আহবান জানান ।

উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটাররা বিগত ১৫ বছর একদিকে ভোটাধিকার বঞ্চিত হয়েছে পাশাপাশি সরকারী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন।তাদের প্রত্যাশা আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ভোটাধিকার নিশ্চিত, নারীদের সুরক্ষা এবং সরকারি সকল সুবিধা তারা ভোগ করতে সক্ষম হবেন।

 

তারা আরোও জানান, তারুণ্যে নতুন ভোট ধানের শীষ প্রতীকে দেয়ার অপেক্ষা সকলে। হাত তুলে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন বলে আশ্বাস প্রদান করেন। উঠান বৈঠকে স্থানীয় প্রবীণ বিএনপি নেতা সেলিমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!