সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মুন্সীগঞ্জ থানার যৌথ অভিযানে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম-এর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ থানার টরকী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান, দিপঙ্কর কুন্ডু এবং মুন্সীগঞ্জ থানার এসআই (নিঃ) সাদ্দাম মোল্লা ও রিয়াদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন সেতুর ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন মিঝি (২৮) ও খান জাহান আলী (২৪)-কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৬৮ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে টরকী এলাকায় জাহেদ মিঝিদের পুকুরপাড় সংলগ্ন ঝোপের মধ্যে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে মো. লিংকন মিঝি (২৫)-কে ১৭২ ক্যান বিদেশি বিয়ারসহ গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত বিয়ারগুলোর গায়ে “Martens Brewed in Belgium Family Brewed Premium Beer” লেখা ছিল। অভিযানে সর্বমোট ২৪০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!