সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০ লিটার চোলাই মদসহ ইরাজ বেপারী ওরফে গাফফার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিরাজদিখান থানার অধীন শেখেরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইরাজ বেপারীকে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!