সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জব্দ 

মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জব্দ 

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদরের ৬ টি অবৈধ কারেন্ট তৈরির কারখানা ও গোডাউনে অভিযান করে ১০১ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদরের দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ৬ টি জাল তৈরির কারখানা ও গোডাউনে তল্লাশি করে আনুমানিক ২ কোটি ৯০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৬ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। আটককৃত অবৈধ পণ্যের আনুমানিক মূল্য ১০১ কোটি টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল সমূহ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!