সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার দুর্গাবাড়ী নার্সারী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স দুর্গাবাড়ী নার্সারী সংলগ্ন রুবেলের অটোরিকশা গ্যারেজের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সাদিম ইসলাম (২২) ও মাহবুব ওরফে বাবু (২৭) নামে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার সাদিম ইসলামের কাছ থেকে ৮০ পিস এবং মাহবুব ওরফে বাবুর কাছ থেকে ২০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনই মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই কামারবাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!