সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে হাউজিং কোম্পানির সুপারভাইজারকে গুলি শুটার জনি গ্রেফতার

মুন্সীগঞ্জে হাউজিং কোম্পানির সুপারভাইজারকে গুলি শুটার জনি গ্রেফতার

সোমবার (২০ অক্টোবর) ঢাকার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, একই দিন রাত ১১টার দিকে জনির দেখানো মতে তার ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি গুলির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “ঘটনার পর থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছিলাম। আসামিরা হেলমেট পরে গুলি চালিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার পথে হেলমেট ফেলে দেয়। এজন্য তাদের শনাক্ত করতে সময় লেগেছে। জনিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, গত ২৬ আগস্ট বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজ এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিক্রমপুর মডেল টাউনের সুপারভাইজার জুনায়েদ সরদারকে গুলি করে পালিয়ে যায়। এতে তার কোমর ও দুই পায়ে তিনটি গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!