সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে  স্ত্রী মিতু আক্তারের হত্যাকারী খুনি সুমনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।

মুন্সীগঞ্জে  স্ত্রী মিতু আক্তারের হত্যাকারী খুনি সুমনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।

 মুন্সীগঞ্জ প্রতিনিধি

গৃহবধূ মিতু আক্তারকে (২৮) ধারালো পাত পেরে কুপিয়ে হত্যা করে থানায় হাজির হয়ে স্বীকারোক্তি দেয়ার ঘটনায় নিহতের স্বামী সুমন মিয়ার (৪৫) ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে নিহত মিতু আক্তারের মেয়ে মারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতকে ‘মা’ সম্বোধন করে তার

মায়ের হত্যার বিচার দাবি করে। 

সে বলে, “আমার মাকে হত্যা করেছে আমার বাবা সুমন মিয়া। আমি চাই তার ফাঁসি হোক। আপনার কাছে ন্যায্য বিচার চাই মা।”

আজ ২২ শে মে  বৃহস্পতিবার দুপুর ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ‘মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচি হয়। এতে অংশ নেয় নিহতের পরিবারের স্বজনসহ শতাধিক

এলাকাবাসী।

মানববন্ধনকারীরা ‘সুমন মিয়ার ফাঁসি চাই’- স্লোগানে বিক্ষুব্ধ হয়ে উঠেন। বক্তারা বলেন, ‘একজন নারীকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সংস্কৃতি যেন আর না থাকে এটাই আমাদের প্রত্যাশা।’

এসময় উপস্থিত ছিলেন নিহত মিতুর বাবা মো. মন্টু মিয়া, মা আকলিমা বেগম, নিহতের বড় মেয়ে মারজানা আক্তার (১২) ছোট মেয়ে মারজিয়া (৯), একমাত্র ছেলে আবিদ হোসেন (৭) প্রমুখ।

প্রসঙ্গত; গত ১৯ মে দিবাগত রাতে নিজ হাতে কুপিয়ে স্ত্রী মিতু আক্তারকে হত্যা করে থানায় হাজির হন স্বামী সুমন ওরফে সাহজাহান।

 এ ঘটনায় বাদী হয়ে পরদিন সদর থানায় হত্যা মামলা দায়েরকরেন নিহতের মা আকলিমা বেগম। 

এতে সুমন মিয়াসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় সর্বশেষ গতকাল বুধবার রাতে রমজান (৪৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!