সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো স্বামী নিজস্ব প্রতিনিধি মুন্সীগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের চিতুলিয়া দেওয়ানকান্দি গ্রামে স্বামীর বাড়িতে গৃহবধূ সেলিনা বেগম (৩৫) খুন হয়েছেন। স্বামী  সুজন মোল্লা (৫০) ঘটনার পর থেকে নিখোঁজ। সেলিনা বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। প্রতিবেশীরা জানিয়েছে, ঝগড়া এবং মারধরের এক পর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টাকালে পেছন থেকে ঘাড়ে কোপ দিয়ে  স্বামী নির্মমভাবে হত্যা করেছে। শুক্রবার রাত ৯ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান। নিহত গৃহবধূ সেলিনার মা সুফিয়া বেগম জানান, নয় মাস আগে তাদের বিয়ে হয়। প্রথম তিন মাস ভালো থাকলেও ৬ মাস যাবত তার স্বামী ব্যাটারী চালিত অটোরিকশা চালক সুজন মোল্লা সন্দেহ করে প্রায়ই মারধর করত। একাধিকবার দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান হয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি স্বামী। শুক্রবার রাতে বৃষ্টির সময় কৌশলে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছিল।  আত্মরক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি। সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তার দুটি সন্তান রয়েছে। আগের ঘরে মেয়ে সোহানা আক্তারের পাশের গ্রাম বকচরে বিয়ে হয়। মেয়ের সন্তান হয়েছে,  সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই সবশেষ এই ঝগড়া বলে জানিয়েছেন প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের চিতুলিয়া দেওয়ানকান্দি গ্রামে স্বামীর বাড়িতে গৃহবধূ সেলিনা বেগম (৩৫) খুন হয়েছেন। স্বামী  সুজন মোল্লা (৫০) ঘটনার পর থেকে নিখোঁজ। সেলিনা বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

প্রতিবেশীরা জানিয়েছে, ঝগড়া এবং মারধরের এক পর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টাকালে পেছন থেকে ঘাড়ে কোপ দিয়ে  স্বামী নির্মমভাবে হত্যা করেছে।

শুক্রবার রাত ৯ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান।

নিহত গৃহবধূ সেলিনার মা সুফিয়া বেগম জানান, নয় মাস আগে তাদের বিয়ে হয়। প্রথম তিন মাস ভালো থাকলেও ৬ মাস যাবত তার স্বামী ব্যাটারী চালিত অটোরিকশা চালক সুজন মোল্লা সন্দেহ করে প্রায়ই মারধর করত। একাধিকবার দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান হয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি স্বামী।

শুক্রবার রাতে বৃষ্টির সময় কৌশলে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছিল।  আত্মরক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি।

সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তার দুটি সন্তান রয়েছে। আগের ঘরে মেয়ে সোহানা আক্তারের পাশের গ্রাম বকচরে বিয়ে হয়। মেয়ের সন্তান হয়েছে,  সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই সবশেষ এই ঝগড়া বলে জানিয়েছেন প্রতিবেশীরা

Facebook Comments Box

  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!