সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সিরাজদিখানে সাংবাদিকের জমি দখলে নিতে মাথা ফাটালো প্রতিপক্ষের লোকজন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সাংবাদিকের জমি দখলে নিতে মাথা ফাটালো প্রতিপক্ষের লোকজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সিরাজদিখানে জাগো নিউজ-২৪.কম এর সাংবাদিক সাইফুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত যখম করে নদীতে ফেলে দিয়েছে তাঁর প্রতিপক্ষের লোকজন।বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম(৩০) জাগো নিউজ-২৪.কম এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা। তার জায়গা দখল নিতে এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকেরা জানান তার স্বজনরা
।
মালখানগর ইউনিয়নের তালতলা বাজারসংলগ্ন ইছামতি নদীর তীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। লোহার রড ও বাঁশ দিয়ে হামলায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সাইফুল ইসলামের নানা বাড়ি বালুচর ইউনিয়নের চৌদ্দগ্রাম এলাকায়।ওই এলাকায় তাঁর মায়ের ওয়ারিশ সূত্রে জমিজমার মালিকহন তিনি।ওই জমিগুলো দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মোহাম্মদ ইয়াকুব, ইউনুস, রাব্বি ও ইসলাম ফারুকরা দলবল নিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছিলো। সাংবাদিক সাইফুলরা জমিতে গেলেই দলবল নিয়ে মারতে আসতো ইয়াকুবরা ।এ নিয়ে কয়েক বছর আগে আদালতে মামলা করেন সাইফুলরা।পরবর্তীতে আদালত সাইফুলদের জায়গা বুঝিয়ে দেয়।বুধবার দুপুরে সাইফুলরা তাদের জমিতে চাষাবাদ
করতে যান। সে সময় মোহাম্মদ ইয়াকুব, ইউনুস, রাব্বি ও ইসলাম ফারুকরা দলবল নিয়ে
সাইফুলদের উপর হামলা করে। এক পর্যায়ে সাইফুলকে পেটাতে পেটাতে পাশ্ববর্তী ইছামতী নদীতে ফেলে দেয়।পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন বর্মন বলেন,সাইফুল নামের এক রোগী মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো.আতাউল করিম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন,আহত সাংবাদিক সাইফুলের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে।মাথায় তিনটি সেলাই করা হয়েছে।অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো.মেনহাজুল আলম।পুলিশের এই কর্মকর্তা আরো বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে গত ৪ ডিসেম্বর একই জমি চাষ করতে গেলে ইয়াকুব, ইউনুস, রাব্বি ও ইসলাম ফারুকরা হামলা করে সাইফুলদের খালা,খালাতো ভাইসহ ৬ জনকে পিটিয়ে আহত করে। সে ঘটনায় ওই পক্ষের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!