সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে আহত ১০

মুন্সীগঞ্জে সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে আহত ১০

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বাজার চৌরাস্তায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে উভয়পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এসময় ১০টি দোকান ভাঙচুর করা হয়।

 

আজ ২৩ শে জুন সোমবার দুপুর ১টার দিকে ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখেন। সোমবার দুপুরে

সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বকেয়া বিল চাইতে গেলে শাহীন বেপারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এ সময় খাসমহল গ্রামের আনোয়ার সর্দারের ছেলে সুলতান সর্দার (৪০) বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিলে শাহীন ও সুলতানের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পরে তা সংঘর্ষ আকারে ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও টেটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ‘তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছেন প্রায় ১০ জন। এখন পরিস্থিতি শান্ত।’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!