সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সিরাজদিখানে ব্যবসায়ির টাকা লুট ও মারধর থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ব্যবসায়ির টাকা লুট ও মারধর থানায় অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সিরাজদিখানের তালতলা বাজারের টিন ও হার্ডওয়্যার ব্যবসায়ি আবুল হোসেন বেপারিকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ১১ ই জানুয়ারি (শনিবার) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে তালতলা বাজারের অদুরে ফুরশাইল গ্রামে।

এই বিষয়ে সিরাজদিখান থানার অভিযোগ সূত্রে জানা যায়, আবুল বেপারি ও তার ভাই জাহাঙ্গীর বেপারি মোটর বাইক যোগে তালতলা বাজারের তাদের দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন।

ফুরশাইল গ্রামে নিজ বাড়ির কাছাকাছি বাগানবাড়ীর সামনে পৌঁছালে, একই গ্রামে মো. নিঝুম (২৭), ইমন (৩৫), জিকু (৩৩), বিদ্যুৎ (২৮) ও জিসান (২৫)সহ আরো ৫/৬ মোটর সাইকেলের গতি রোধ করে। দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে।

এ সময় সাথে থাকা ৬৫ হাজার ৮ শত টাকা তারা ছিনিয়ে নেয়। জীবন নাশের হুমকীসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ব্যবসায়ির টাকা লুট ও মারধর থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ব্যবসায়ির টাকা লুট ও মারধর থানায় অভিযোগ

আবুল বেপারি জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে গতকাল (শনিবার) রাতে বাড়ি যাওয়ার সময় ওরা আমাদের পথ রোধ করে বাজে ভাষায় গালিগালাজ করে, এরপর এলোপাথাড়ি মারধর শুরু করে। তারপর সাথে থাকা ৬৫ হাজার ৮শত টাকা নিয়ে যায়। পাঁচ জনকে চিনি বাকি ৫/৬ জনকে চিনি না। তারা আমাদের একই গ্রামের। তাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই। আমরা হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি।
বিবাদীদের সাথে যোগাযোগ করে পাওয়া যায় নাই।

সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!