সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার – ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আজ ১লা জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিটে পৃথক অভিযানে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত ০২ জন আসামিকে মুন্সীগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ভূইয়া (৩২) ও পলাশ (৩৮)’দ্বয়কে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ১লা জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর অনুমান ১৩.১০ ঘটিকার* সময় র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা ভাগ্যকুল জনতা ব্যাংকের সামনে হতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২৬(০১)২০১৪, ধারা- ৩৯৩ পেনাল কোড, ১৮৬০ এর ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল ভূইয়া (৩২), পিতা- আয়নাল ভূইয়া, সাং- পূর্ব কামারগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে এবং একই তারিখ রাত ১৮.৫৫ ঘটিকার* সময় অপর আরেকটি অভিযানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা ভাগ্যকুল পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে হতে বর্ণিত মামলার অপর একজন ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাশ (৩৮),পিতা- মুসলেম বেপারী, সাং- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দ্বয় স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!