সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে সাংবাদিক সফিউদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া

মুন্সীগঞ্জে সাংবাদিক সফিউদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া

নিজেস্ব প্রতিনিধিঃ

ভাষা সৈনিক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সফিউদ্দিন আহমেদ। মিলনায়তনে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল হয়। এদিকে স্মরণ সভা শুরুর আগে তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল স্মরণ সভার সভাপতিত্ব করেন। সাধারন সম্পাদক এড. সুজন হায়দার জনির সঞ্চলনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল, শহীদ-ই- হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দীপু, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, সিনিয়র সাংবাদিক কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহাবুবুর রহমান, সহসভাপতি গুলজার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. রতন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ সাইফুর রহমান টিটু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, এনটিভির স্টাফ রিপোর্টার মঈন উদ্দিন সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন, প্রচার সম্পাদক আরাফাত বাবু, সাংবাদিক ফয়সাল হোসেন, আরাফাত রায়হান সাকিব, ফয়েজ আহমেদ, মমিন বিশ্বাস প্রমুখ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!